আমি নিলম
.... ঋষি
গুডনাইট কলকাতায় ,আমি নিলম ,আপনাদের রাতের বন্ধু , " মনের মানুষ গানের সাথে " অনুষ্ঠান নিয়ে। প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে প্রচুর গল্প ,প্রচুর মন ছোঁয়া গান শুধু নিলমের সাথে। নিয়ে নিচ্ছি আজকের রাতের প্রথম কলার। হ্যালো ! কে আপনি বন্ধু ? আমি নদীয়া থেকে শেহনাজ বলছি ,বেশ বলুন কে আপনার মনের মানুষ ,আর কোন গানটা আপনি তাকে শোনাতে চান ? আমি আমার ছোটবেলার বান্ধবী ফিরদৌস কে বলতে চাই ,ভালো থাকিস ছোটবেলার সেই নদীর মতো ,সাথে থাকিস ,ভুলবো না। ফিরদৌসের জন্য নচিকেতার গান " এই মন ব্যাকুল যখন " শুধুমাত্র এই রাতের ঠিকানায় রেডিও বাংলায় ১৮৩.৪ এফ. এম এ। নিলাম নামিয়ে রাখলো তার কানের হেডফোনটা ,তুলে নিলো কফি কাপ ,গিয়ে দাঁড়ালো এফ এম বিল্ডিঙের ১২ তোলা জানলার পাশে। এখন রাত ১২.১০ ,বেড়োতে বেড়োতে আরো চল্লিশ মিনিট। জানলা দিয়ে নিলাম কলকাতার দিকে তাকিয়ে ,ক্লান্ত কলকাতা এখন প্রায় গুটিয়ে নিজের ঘরে।
.
ঘড়িটি কাঁটা বলছে এখন রাত ১২.১৫ ,আমি নিলম ,আপনাদের রাতের বন্ধু , " মনের মানুষ গানের সাথে " অনুষ্ঠান নিয়ে। নিয়ে নিচ্ছি আমার পরের কলার ,হ্যালো কে আছেন ? আমি বনগাঁ থেকে লতিকা বলছি ,আমার প্রেমটা ভেঙে গেছে ,আমি এখন ছাদের কার্নিশে বসে ,কিছু ভালো লাগছে না ,তুমিও তো মেয়ে বুঝবে ,তোমার অনুষ্ঠানটা রোজ শুনি ,আজ শেষ বার ফোন করলাম। নিলম বললো তুমি কি করো ? আমি কলেজ স্টুডেন্ট। নিলম আবার বললো আচ্ছা তুমি ভেবে দেখো তোমার বাবা ,মা কত কষ্ট করে তোমাকে বড় করলেন ,কত ভরসা তোমার উপর ,ঈশ্বর মানুষকে এই জন্ম দিয়েছে পৃথিবীটা সুন্দর বলে আর মানুষের সুন্দর জীবনটা মানুষ এত তাড়াহুড়োতে নষ্ট করতে পারে না ,ওই পার দিয়ে শোনা গেলো তুমি আমাকে ভোলাচ্ছ না আমার মা সিইঙ্গেল ডিভোর্সি ,আমাকে কেউ ভালোবাসে না। নিলম বললো বন্ধু ভালোবাসার মানে কি আমরা কি সত্যি জানি ,সব ঠিক হয়ে যাবে। তারপর নিলাম বললো প্রিয় শ্রোতাবন্ধু ভালোবাসার মানে ঈশ্বর ,আপনাদের জন্য শুভমিতা ব্যানার্জির গাওয়া রবিঠাকুরের " ভালোবাসি ভালোবাসি " গানটা শুধুমাত্র এই রাতের ঠিকানায় রেডিও বাংলায় ১৮৩.৪ এফএম এ।
.
কানের হেডফোনটা নামাতে নামাতে নিলম ভাবলো মেয়েটা পাগল নাকি ? আত্মহত্যা করবে নাকি ? নিলম ফোন করলো লতিকাকে। হ্যালো ! আমি নিলম বলছি ,কি করছো তুমি ? লতিকা কাঁদছে কি বলছে কান্না মিশ্রিত হলে শোনা যাচ্ছে না ,এদিকে গানটা প্রায় শেষ হয়ে এলো। কি করবে নিলম ? হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো, নিলম বললো লতিকাকে তোমার বয়ফ্রেন্ডের ফোন নাম্বারটা দেও , তুমি আমার অনুষ্ঠানটা শোনো ,এই অনুষ্ঠানের শেষে তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে।
.
এখন ঘড়ির কাঁটায় ১২.৪০ নিলম নেমে এলো এফ.এম বিল্ডিং থেকে লতিকাকে ফোন করলো ,হ্যালো ! আমি শীতাংশু বলছি ,লতিকা বললো তোর সাথে কথা নেই ,শীতাংশু বললো তুই শোন আমার কথা আসলে কি জানিস আমি তোর যোগ্য নই ,নই তোর মতো সাহসী ,তাছাড়া আমার অন্য গ্রালফ্রেন্ড আছে ,তোকে একথা বলতে সাহস হয় নি। তুই অনেক ভালো পড়াশুনায় ,অনেক বড়ো হবি জীবনে ,আমি তোকে ভালোবাসি না ,প্লিজ বোঝ ,লতিকা অনেকটা শান্ত বললো হয়ে তবে কেন বলেছিস আমাকে ভালো লাগে ,শীতাংশু আবার বললো ভালো লাগে বলেছি ,ভালোবাসি বলিনি তো ,তুই বন্ধু আমার বন্ধু থাকবি ,গুডনাইট,শান্ত হয়ে ঘুমো । ফোনটা রাখলো নিলম।
.
আবার ফোনটা বাজলো নিলমের ,হ্যালো ! আমি লতিকা ,তুমি ফোন করেছিলে না শীতাংশুকে ,তুমি মেয়ে বলেই এত কথা বুঝলে ,আমার ভুলটা কাটলো ,ধন্যবাদ তোমাকে ভালো থেকো। ফোনটা কাটা মাত্র আবার একটা ফোন এইবার ঝর্ণা পরিতোষের স্ত্রী ,তুমি কতক্ষনে ফিরছো ,দেখ না বুবুনের জ্বর এসেছে। নিলম ওরফে পরিতোষ তড়িঘড়ি গাড়িটা স্টার্ট দিল। খুব হাসলো পরিতোষ তার এই গলার বৈচিত্রের জন্য আজ সে একটা তাজা প্রাণ বাঁচালো।

No comments:
Post a Comment