Sunday, June 7, 2020

. ঈশ্বরের স্তন



ঈশ্বরের স্তন 
.. 

দৃশ্য যা মানুষ খালি চোখে দেখে অথচ নিরুপম মনে করে দৃশ্যের ভিতরে কিছু দৃশ্য থাকে যা খালি চোখে দেখা যায় না। যেমন এই মুহূর্তে সমুদ্রে তুমুল বৃষ্টি অন্ধকার রাতে  ,হোটেলের জানলা থেকে নিরুপম তাকিয়ে আছে সমুদ্রের দিকে ,কি গভীর দৃশ্য ,আরো গভীর শব্দ আর বৃষ্টি সে যেন নারী এই সময়ে ,গভীরে প্রেমে সে মিলিত হচ্ছে সমুদ্রের সাথে। সমুদ্রের নোনা জল বৃষ্টির শরীরটাকে মেখে নিচ্ছে নিজের মতো করে ,মিশিয়ে নিচে সমস্ত অস্তিত্ব নিজের সাথে। অদ্ভুত মিলন ,পরম শান্তিতে নিরুপমের চোখ বন্ধ হয়ে আসে ,এক পশলা বৃষ্টি মুখের উপর ছিটকে আসে ,মনে পরে যায় তিতাস কে। 
                                 তিতাস `এই মূহুর্তে কলকাতায় সার্দান লেনের একটা পাঁচ তলার বিলাসবহুল  ফ্ল্যাটের বিছানার উপর শুয়ে আছে সম্পূর্ণ নেশাগ্রস্থ। তিতাস ব্যানার্জি কলকাতার নাম করা অভিনেত্রী , পাঁচটা ফ্যাশন ম্যাগাজিনের খুব পরিচিত মডেল সাধারণের কাছে। তিতাস ব্যানার্জি কোথাও আজকে আজকের ভারতবর্ষের  রোলমডেল। টিভি পর্দায় সে ডিটারজেন্ট হোক কিংবা সাবান ,অথবা কন্ডোম তিতাস মুখার্জিকে আপনি পেয়ে যাবেন। 
কিন্তু পাঁচ বছর আগে এই তিতাস ব্যানার্জি  কুমোটুলির ক্লুতলা লেন থেকে কলকাতা আর্টকলেজ প্রায় পায়ে হেঁটে যেত পয়সার অভাবে। সেই সময় যে লোকটা তার পাশে বাবার মতো দাঁড়িয়েছিল ,প্রেমিকের মতো কাঁধ দিয়েছিল ,দিয়েছিল আশ্রয় তার নাম নিরুপম। মা গত হবার পর আত্মীস্বজনের চোদ্দ ভিটে থেকে খারাপ মেয়ে বলে  তিতাসকে বিতাড়িত করা হয়  ,সেই সময় সে মডেলিংয়ের  কাজটা শুরু করে আর্টকলেজে।মন্দ আয় ছিল না ,আর নিরুপম যে কিনা আর্টকলেজের শিক্ষক ,সে ছিল তার প্রেমিকা   ,সেই কারণে তার কাজের অভাব হতো না।মা গত হওয়ার পর  নিরুপমের সাথে থাকতো সে ,নিরুপমের কাছে  তিতাস একজন ঈশ্বর কারণ নিরুপম মনে করে ঈশ্বরের কোনো নারী ,পুরুষ জাত হয় না ,হয় এক অদ্ভুত এক শান্তির নাম।  নিরুপমের কাছে তিতাসের শরীরটা ঈশ্বরের শরীর ,নিরুপম যখন তুমুল নেশা করে তিতাসের সঙ্গে মিলিত হতো ভীষণ আলতো করে হাত বোলাতো তার স্তনের উপর তিতাসের মনে হতো যেন  নিরুপম একজন কুমোর , সে স্তনের আকার দিচ্ছে নিজের মতো করে। তিতাস হাসতো বলতো  কি হলো আর্টিস্ট কি দেখছো আমার বুকে , নিরুপম পাগলের মতো চুমু খেত তিতাসের স্তনে আর বলতো ঈশ্বর দেখছি ,দেখছি আলো। তারপর সারা রাত নিরুপম  পাগলের মতো রং দিয়ে ঈশ্বর তৈরী করতো সাদা ক্যানভাসে । তিতাস কখনো কখনো বিরক্ত হতো ,নিরুপমের মতো একটা পূর্ণাঙ্গ শরীরের সঙ্গমের পর প্রায়শই  তিতাসের ঘুম পেত ,কিন্তু পাগলটা লোকটা কিছুতেই  ঘুমোতে দিতো না যে। 


                                                        নিরুপম এখন ছবি আঁকছে এখন ,সামনের ক্যানভাসে একটা নগ্ন নারী শরীর অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে। সাধারণ দৃষ্টিতে এটা একটা নারী শরীর আর নিরুপমের কাছে এই শরীরটা ঈশ্বর ,সেই ঈশ্বরের  নাম তিতাস।নিরুপম মন দিয়ে ঈশ্বরের স্তন আঁকছে ,সুগঠিত ,সুস্পষ্ট বোঁটা গুলো থেকে আলো ঝরছে মায়ের মতো।  শেষ দিনটা নিরুপমের মনে পড়ছে যেদিনের তিতাসের সাথে নিরুপমের খুব ঝগড়া।  নিরুপমের আর্টগ্যালরির ছবি  প্রদর্শনে আসা চিত্রপরিচালক অরিন্দম দেখে নিরুপমের ছবি দেখে মুগ্ধ হয় ,এবং তিতাসের সাথে পরিচয় করতে চায়। তিতাসের সাথে পরিচয় করে অরিন্দম তাকে সিনেমার নায়িকা হওয়ার জন্য অনুরোধ করে। তিতাস রাজী হয়ে যায় নিরুপমকে না জিজ্ঞেস করেই। নিরুপম রাজী ছিল না ,তবু তিতাস চলে যায় শুটিংয়ের জন্য গোয়া।তারপর তিতাস আর কোনোদিনই নিরুপমের কাছে ফিরে আসে নি। 
                       এখন মাঝরাত তিতাস জানলার পাশে দাঁড়িয়ে ,তার ঘুম চলে গেছে আজ বহুদিন ,তুমুল নেশার পর একটা শরীরের মতো পরে থাকে। আজ তার কাছে সব কিছু আছে কিন্তু না আশ্রয় নেই। আর নিরুপমের কাছে সে ফিরে যাবে কোন মুখ নিয়ে। এই সিনামের জগৎ লাস্যময়ী ,এখানে প্রতিটা পদক্ষেপে নায়িকাকে নিজেকে করতে হয় নগ্ন ,কিন্তু এই নগ্নতা নিরুপমের ঈশ্বরের ভাবনার নয় ,নারকীয়। তার প্রথম সিনেমা একখানা বাম্পার মুভি ছিল এই সিনেমা  ইন্ডাস্ট্রিতে,তার জন্য তিতাসকে অনেক নিচে নামতে হয়েছে। এই শরীর যা নিতান্ত নিরুপমের ঈশ্বর তাকে সে গোয়ায় একসাথে চারপূরুষের সাথে শেয়ার করেছে ,তার জীবনের প্রথম সিনেমাটা করার জন্য। আজ তার কাছে সবকিছু আছে অথচ তার স্তনে মারান্তক যন্ত্রনা সবসময় যা বারংবার মনে করায় তিতাসকে নিরুপমের স্পর্শ ,ডাক্তার দেখিয়েছে তিতাস ,ক্যান্সার ,স্তনটা কেটে বাদ দিতে হবে। 


                              নিরুপম আজ সারা রাত  ধরে  এঁকেছে তার জীবনের শেষ ছবি।   হোটেল কতৃপক্ষের ফোন পেয়ে পুলিশ এসে দরজা ভাঙলো তখন দুপুর বারোটা ।  পুলিশের পুরো টিম অবাক হলো একটা ১০ বাই ১০ ক্যানভাসে সামনে পরে আছে সনামধন্য আর্টিস্ট নিরুপম সম্পূর্ণ নগ্ন  আর তার ছবিটা আরো অদ্ভুত একটা নগ্ন নারী যার দুটো  স্তন ছুড়ি দিয়ে কাটছে অনেকগুলো হাত , মুখটায় মিল পাওয়া যায় অভিনেত্রী তিতাস ব্যানার্জির সাথে। ঠিক একই সময়  কলকাতা একটি নামী বেসরকারি হসপিটালের অপারেশন থিয়েটারে অপারেশন করা হচ্ছে নিরুপমের ঈশ্বরের স্তন। 

No comments:

Post a Comment